ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের সৌদি জোটের ড্রোন ধ্বংস করলো ইয়েমেনের সেনাবাহিনী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, মায়ারিব প্রদেশে সৌদি জোটের ‘সিএইচ-৪’ মডেলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘোষণা দিয়েছেন তিনি।

মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ভূপাতিত ড্রোনটি আগ্রাসী সৌদি জোটের। গোয়েন্দা তৎপরতা চালানোর সময় এটিকে ভূপাতিত করা হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ড্রোনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। ড্রোন ধ্বংসে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও জনসমক্ষে প্রদর্শন করা হয়নি।

এদিকে, গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবে আবহা আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। চারটি ড্রোন বিমান বন্দরের হ্যাঙ্গারে আঘাত হেনেছে।

সৌদি আরব বেসামরিক বিমান বন্দরগুলোকে ইয়েমেনে হামলার কাজে ব্যবহার করছে বলে ইয়াহিয়া সারি জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইয়েমেনে সৌদি হামলা অব্যাহত থাকা পর্যন্ত পাল্টা আঘাতও অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের সৌদি জোটের ড্রোন ধ্বংস করলো ইয়েমেনের সেনাবাহিনী

আপডেট সময় ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১