ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকার বাড়া ভাতে ছাই দেবে চীন: বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকা যদি অবকাঠামো খাতে ব্যয় না বাড়ায়, তবে চীন আমাদের ছাড়িয়ে যাবে। তারা আমাদের বাড়া ভাতে ছাই দেবে।

বৃহস্পতিবার একদল সিনেটরের সামনে ভাষণ দেওয়ার সময় তিনি এই হুশিয়ারি দেন। এর একদিন আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ফোনালাপ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি আমরা জোর গতিতে সামনে না এগোই, তারা আমাদের ছাড়িয়ে যাবে। পরিবহন, পরিবেশসহ অন্যান্য ইস্যুতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। আমাদেরও গতি বাড়াতে হবে।

বিশ্বজুড়ে অবকাঠামো খাতে চীন বিপুল অর্থ ঢালছে। উচ্চগতির রেল, মেট্রো সিস্টেম, আবাসন ভবন, বৈদ্যুতিক গ্রিড ও মোবাইল নেটওয়ার্কে তারা বিনিয়োগের বন্যা বইয়ে দিয়েছে।

বাইডেন বলেন, রেল খাতে তাদের বড় বড় প্রকল্প আছে। তাদের এমন রেল আছে, যাতে এক ঘণ্টায় ২২৫ মাইল পথ যাওয়া যাবে।

শি জিনপিংয়ের সঙ্গে প্রথম ফোনালাপে বাইডেন অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে অগ্রাধিকার দিয়েছেন। অন্যদিকে শি জিনপিং সতর্ক করে দিয়ে বলেছেন, সংঘাত দুই দেশের জন্যই বিপর্যয় বয়ে আনবে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন জিনজিয়াংয়ে চীনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছেন। এ ছাড়া হংকংয়ের ওপর চীনের দমনপীড়ন এবং তাইওয়ানের সঙ্গে চীনের চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট শি সংঘাতের পরিণতি নিয়ে বাইডেনকে সতর্ক করে দিয়ে দুপক্ষেরই ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা দরকার বলে মত দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমেরিকার বাড়া ভাতে ছাই দেবে চীন: বাইডেন

আপডেট সময় ০১:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১