ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১০ম সপ্তাহে আরও কয়েকটি প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’

আকাশ বিনোদন ডেস্ক : 

দুই মাস পেরিয়ে দেশের প্রেক্ষাগৃহে টানা ১০ সপ্তাহে গড়াচ্ছে জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। গেল বছরের ১১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ১০ সপ্তাহে এসে ঢাকা ও এর বাইরের আরও কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

জানা গেছে, মুক্তির ১০ম সপ্তাহে অন্তত আরও ৮টি প্রেক্ষাগৃহ বেড়ে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), পূরবী (ময়মনসিংহ), সুগন্ধা (চট্টগ্রাম), গীত (ঢাকা), চাঁদমহল (কাচপুর), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), নবীন (মানিকগঞ্জ), প্রিয়া (ঝিনাইদহ) ও রাজিয়ায় (নাগরপুর) চলবে ‘বিশ্বসুন্দরী’।

শুরু থেকেই আলোচনায় থাকা এই সিনেমাটি চয়নিকার চৌধুরীর প্রথম নির্মাণ। এতে লাস্যময়ী নায়িকা পরীমণি-সিয়াম জুটির রসায়ন, শ্রুতিমধুর গান, ছবির গল্প ও নির্মাণ শৈলী- সব মিলিয়ে ‘বিশ্বসুন্দরী’ নিয়ে এখনো দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, গত বছরের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে অন্যতম ব্যবসা সফল ছবি এটি। আবার কেউ কেউ বলছেন ব্যবসার দিক দিয়ে অন্যতম নয়, শীর্ষ ব্যবসা সফল ছবি ‘বিশ্বসুন্দরী’।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে। ছবির কাহিনি চিত্রনাট্য ও সংলাপ রুম্মান রশীদ খানের। ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ম সপ্তাহে আরও কয়েকটি প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’

আপডেট সময় ১০:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১