ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার টিকা নিলেন নাইম ও শাবনাজ

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনাভাইরাসের টিকা নিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় জুটি নায়ক নাঈম ও নায়িকা শাবনাজ। বৃহস্পতিবার তারা দু’জন টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন।

টিকা নেওয়ার পর এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান নাইম ও শাবনাজ।

টিকা দেওয়ার ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, আমরা কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছি টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আল্লাহ রহমতে আমরা ভালো আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন। সবার জন্য দোয়া রইলো। আল্লাহ মালিক।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন খাজা নাইম মুরাদ তথা চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা।

সেখান থেকেই জীবনের জুটিও হয়েছেন এই তারকা দম্পতি। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন। প্রায় ২৭ বছরের সংসার জীবন শোবিজের অন্যতম একটি উদাহরণ তারা।

প্রায় দুই দশক ধরে অভিনয়কে বিদায় জানিয়েছেন নাইম-শাবনাজ। তবে মাঝে মধ্যে সিনেমার নানা অনুষ্ঠানে দেখা যায় তাদের। নাঈম-শাবনাজ বর্তমানে চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন। নাঈম মনোযোগী তার ব্যবসা নিয়ে এবং শাবনাজ ব্যস্ত সংসার নিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার টিকা নিলেন নাইম ও শাবনাজ

আপডেট সময় ১০:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১