ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের ত্রাণ ও সম্পদ লুট করা হচ্ছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে যেসব ত্রাণসামগ্রী আসছে সরকারদলীয় নেতাকর্মীরা তা লুট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে এ সব অভিযোগ করেন রিজভী।

জাতীয় নাগরিক সংসদ এই সভার আয়োজন করে। আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আবু নাসের রহমাতুল্লাহ, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

রিজভী বলেন, হিন্দু ও মুসলমানসহ যে সমস্ত রোহিঙ্গা প্রাণের ভয়ে পালিয়ে আসছেন, তারা আসার সময় যে সামান্য অর্থ-সম্পদ সাথে নিয়ে আসছেন তাও কেড়ে নিচ্ছে। কারা কেড়ে নিচ্ছে জানেন? আমাদের দেশের ক্ষমতাসীন দলের লোকেরা। বাংলাদেশে এসে রোহিঙ্গারা আরও বেশি সমস্যায় পড়ছে। রোহিঙ্গা সমস্যা নিরসনে সরকারের ভুল নীতির কারণে প্রতিদিন ১০-১২ জন রোহিঙ্গা বৃদ্ধ ও শিশু মারা যাচ্ছে। অথচ এ সংকট মোকাবেলায় সরকার কার্যত কোনো ভূমিকা রাখছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের ত্রাণ ও সম্পদ লুট করা হচ্ছে: রিজভী

আপডেট সময় ১০:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭