ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বার্সাকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে সেভিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে সেভিয়া। আর এ জয়ের ফলে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল দলটি।

সেভিয়ার হয়ে একটি করে গোল করেন জুল কুঁদি ও ইভান রাকিতিচ।

বুধবার সেমির প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে খেলতে যায় বার্সা। তবে শুরুতে গোল বঞ্চিত হন লিওনেল মেসি। অঁতোয়ান গ্রিজমানের থেকে পাওয়া বল তিনি গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি।

উল্টো ২৫তম মিনিটে লিড নেয় সেভিয়া। স্যামুয়েল উমতিতিকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান কুঁদি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে বল পায়ে অনেকখানি এগিয়ে ফ্রেংকি ডি ইয়ংয়ের সঙ্গে দেওয়া নেওয়া করে ডি-বক্সের বাইরে থেকে শট নেন মেসি। ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান বোনো।

৮৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান বাড়ান রাকিতিচ। মাঝমাঠের আগে থেকে অলিভের তরেসের উঁচু করে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন গত সেপ্টেম্বরে বার্সেলোনা থেকে সেভিয়ায় ফেরা ক্রোয়াট মিডফিল্ডার। অবশ্য সাবেক দলের বিপক্ষে গোল উদযাপন করেননি রাকিতিচ।

ম্যাচ হারলেও ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও আছে বার্সার। আগামী ৩ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সাকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে সেভিয়া

আপডেট সময় ০৮:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১