ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৫ উইকেট নিয়ে দিনশেষ করল টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচের প্রথমদিন শেষে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের অবস্থান সমানে সমান। এনক্রুমা বোনার এবং ব্র্যাথওয়েটদের ব্যাটিংয়ের ওপর ভর করে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২২৩ রান।

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে সফররত ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলতে থাকে ক্যারিবীয়রা। দলীয় ৬৬ রানে তারা প্রথম উইকেট হারায়। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা শেইন মোসেলেকে সঙ্গে নিয়ে প্রথম সেশন শেষ করেন অধিনায়ক ব্র্যাথওয়েট। এ সময় তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৪ রান।

দ্বিতীয় সেশনে ফিরে আর প্রথম সেশনের ভুল করেননি বাংলাদেশের বোলাররা। তারা আরও ২৯ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে ৬২ রান, বিপরীতে হারিয়েছে ৩টি উইকেট। যার দুইটিই রাহির শিকার। অন্য উইকেট দখল করেছেন খণ্ডকালীন মিডিয়াম পেসার সৌম্য সরকার।

দলীয় ১০৪ রানে পেসার সৌম্য সরকারের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ হন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ৪৭ রান করেছেন তিনি। পরের উইকেটে চট্টগ্রামে ইতিহাস গড়ার দুই নায়ক কাইল মেয়ার্স ও বোনার জুটি বাধেন। তবে তাদের রসায়ন জমতে দেননি আবু জায়েদ রাহি। মেয়ার্স-বোনার জুটি টিকেছে ৪০ বল। ইনিংসের ৪৮তম ওভারে তৃতীয় স্পেলে বল হাতে নিয়েই মেয়ার্সকে আউট করে দেন টাইগারদের ডানহাতি পেসার। ওয়াইড স্লিপে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিয়ে ৫ রানেই মেয়ার্সের বিদায় নিশ্চিত করেন সৌম্য।

পঞ্চম উইকেট জুটিতে জার্মেইন ব্ল্যাকউড এবং এনক্রুমাহ বোনার মিলে দিনশেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সেটা হতে দেননি টাইগার স্পিনার তাইজুল ইসলাম। বাঁহাতি তাইজুলের করা ইনিংসের ৭২তম ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন ৭৭ বলে ২৮ রান করা বোনার। তার বিদায়ে ভাঙে ৬২ রানের পঞ্চম উইকেট জুটি। শেষ ঘণ্টায় আবার উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডা সিলভাকে নিয়ে প্রতিরোধ গড়েন বোনার। তাদের আস্থাশীল ব্যাটিংয়ে আর উইকেট হারাতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ৭৪ রানে বোনার এবং ২২ রানে সিলভা অপরাজিত থাকেন।

প্রথম দিনশেষে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি এবং তাইজুল ইসলাম। এছাড়া একটি উইকেট নেন সৌম্য সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

৫ উইকেট নিয়ে দিনশেষ করল টাইগাররা

আপডেট সময় ০৭:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১