ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

ছোট ভাইয়ের শাবলের আঘাতে বোনসহ নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ছোট ভাইয়ের শাবলের (লোহার খুন্তি) আঘাতে নিহত হয়েছেন আপন বোন ও এক পথচারী। পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় অভিযুক্ত প্রদীপ কুমার সিং (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষ্মীতাড়া গ্রামে জোড়া খুনের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার লক্ষ্মীতাড়া গ্রামের মৃত নিখিলেস কুমার সিং এর মেয়ে লিপি রাণী সিং (৩২) ও ভাদরন্দ্র গ্রামের মনু কুমার (৫৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রদীপ কুমার মানসিক রোগে ভুগছে। প্রতিদিন তাকে তার মা ও বোন ওষুধ খাওয়ান। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিপি রাণী মানসিকভাবে অসুস্থ তার ছোট ভাই প্রদীপ কুমারকে ওষুধ খাওয়াতে যায়। কিন্তু প্রদীপ কিছুতেই ওষুধ খেতে রাজী হচ্ছিলেন না। জোর করে ওষুধ খাওয়াতে চাইলে শাবল দিয়ে বোনের মাথায় আঘাত করেন প্রদীপ এবং তৎক্ষণাৎ লিপি রাণী মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির ভেতর থেকে লিপি রাণীর চিৎকার শুনে মনু কুমার নামে এক পথচারী তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময়তোকেও রড দিয়ে মাথায় আঘাত করে প্রদীপ।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। নিহত পথচারী মনু কুমার দিন মজুরের কাজ করতেন। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ প্রদীপকে আটক করে।

রাত ৮টায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভযোগ দায়ের করা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না হলেও এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

ছোট ভাইয়ের শাবলের আঘাতে বোনসহ নিহত ২

আপডেট সময় ০৯:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১