ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরির কথা বলে পোশাক কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে সাত ঘণ্টা আটকে রেখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া চিকিৎসা দেয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার বন্দর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, মঙ্গলবার সকালে বন্দরের মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসে সোনারগাঁ এলাকা থেকে চাকরির খোঁজে আসেন এক পোশাক শ্রমিক। এ সময় তাকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে আলবারাকা হাসপাতালের পেছনে হাজী আলাউদ্দিনের বাড়ির পূর্বপাশে একটি খালি ঘরে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা।

তিনি জানান, সেখানে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করে। পরে ছাড়া পেয়ে স্বামীকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে এসে পোশাক শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

এদিকে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় কবিরাজ কামাল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার গৃহবধূর স্বামী মামলাটি করেন।

গৃহবধূর স্বামী জানান, ২ বছর আগে তিনি বিয়ে করেন। বিয়ের পর সন্তান না হওয়ায় তিনি পূর্বপরিচিত কবিরাজ কামাল মিয়ার সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন। কামাল মিয়া জানান তিনি চিকিৎসা দিলে সন্তান হবে। এরপর তিনি স্ত্রীকে চিকিৎসা করাতে রাজি হন। গত ৪ ফেব্রুয়ারি কবিরাজ কামাল মিয়া তার বাসায় এসে স্ত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে ওসি দীপক চন্দ্র সাহা বলেন, দুটি ধর্ষণ ঘটনায় মামলা হয়েছে। তবে পোশাক কর্মী গণধর্ষণ ঘটনায় ধর্ষকদের নাম-ঠিকানা বলতে পারেননি ধর্ষণের শিকার গার্মেন্টকর্মী। ধর্ষকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাকরির কথা বলে পোশাক কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ

আপডেট সময় ০৯:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১