ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গণতন্ত্র উদ্ধারে’ সহায়তা চেয়ে থাই জান্তার কাছে মিয়ানমার সেনাশাসকের চিঠি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুথ চান-ওচা বলেছেন, মিয়ানমারের নতুন জান্তা শাসকের কাছ থেকে একটি চিঠি পেয়েছি, যাতে দেশটির গণতন্ত্র উদ্ধারে আমার সহায়তা চাওয়া হয়েছে।

২০১৪ সালে প্রেয়ুথ চান-ওচা নিজেও সামরিক অভ্যুত্থান ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে দেশের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছিলেন।

বছর দুয়েক আগে নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতা পাকাপোক্ত করেন। বিরোধীদলের ভাষায়, যে নির্বাচন ছিল ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবেশী দেশের গণতন্ত্রে তিনি সবসময় সমর্থন করে আসছেন।

পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন সেনাপ্রধান মিন অং হ্লাইং।

এ সময় সু চিসহ অধিকাংশ আইনপ্রণেতাকে আটক করা হয়েছে।

প্রেয়ুথ চান-ওচা বলেন, মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সহায়ক। কিন্তু এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে, ভালো সম্পর্ক বজায় রাখা। কারণ জনগণ, অর্থনীতি, সীমান্ত বাণিজ্যের ওপর প্রভাবের কারণে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকা দরকার।

সেনাশাসনের বিরুদ্ধে মিয়ানমারে গত পাঁচদিন ধরে সু চি সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির সামাজিকমাধ্যম ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী।

আর নির্বাচনে জালিয়াতির অভিযোগে থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে গত বছর দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘গণতন্ত্র উদ্ধারে’ সহায়তা চেয়ে থাই জান্তার কাছে মিয়ানমার সেনাশাসকের চিঠি

আপডেট সময় ০৫:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১