ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদে রকেট পাঠাচ্ছে তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুরস্কের রকেট ২০২৩ চাঁদে পৌছাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর পাশাপাশি তুরস্ক মহাকাশ-বন্দর তৈরি করবে।

এরদোয়ান বলেছেন, ‘২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে আমারা হাইব্রিড রকেট পাঠাব। সৃষ্টিকর্তা চাইলে আমরা চাঁদে যাচ্ছি।’

তুরস্কের প্রজাতন্ত্র হওয়ার একশ বছর পূর্তিও হচ্ছে ওই সময়। এরদোয়ান মহাকাশ-বন্দর গড়ে তুলতে চান। তিনি চান, তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়। তিনি বলেছেন, ‘আমি আশা করব, আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সে সময় দেশটির আর্থিক অবস্থা শোচনীয় ছিল। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় এরদোয়ানকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি ছিল, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং ব্রেন ড্রেন বন্ধ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাঁদে রকেট পাঠাচ্ছে তুরস্ক

আপডেট সময় ০১:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১