ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানের ওপর দিয়ে ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার ভোরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এটি জাপানের হোক্কাইডো প্রদেশের ওপর দিয়ে ৩ হাজার ৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে আছড়ে পড়ে। এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

এ ঘটনায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, উত্তর কোরিয়ার এ বিপজ্জনক কর্মকাণ্ড আর সহ্য করা যায় না। এভাবে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে থাকলে তারাও হাত গুটিয়ে বসে থাকবে না।

এদিকে পরমাণু অস্ত্রের পরীক্ষার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা প্রস্তাব ও নিষেধাজ্ঞায় সমর্থন দেয়ায় জাপানকে ‘ডুবিয়ে দেয়া’ ও যুক্তরাষ্ট্রকে ‘ছাইভস্মে’ পরিণত করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় সংস্থা পিয়ংইয়ংভিত্তিক কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটি এ হুশিয়ারি দেয়। বৈদেশিক সম্পর্ক ও প্রচারণার কাজে নিয়োজিত আছে সংস্থাটি।

পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘শয়তানের হাতিয়ার’ উল্লেখ করে তা ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপানের ওপর দিয়ে ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আপডেট সময় ০৩:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭