ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ মাসে ‘সবার ঢাকা’ অ্যাপে ৪ শতাধিক অভিযোগ, সমাধান ৭৪%

আকাশ জাতীয় ডেস্ক:   

বিগত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘সবার ঢাকা’ অ্যাপ। উদ্বোধনের এক মাসে এই অ্যাপের মাধ্যমে প্রায় চার শতাধিক সমস্যা ও অভিযোগ জানিয়েছেন নগরবাসী।

আর এর প্রায় ৭৪ শতাংশই সমাধান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে বিষয়টি জানানো হয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধনের পর থেকে ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত এক মাসে ‘সবার ঢাকা’ অ্যাপটি চার হাজার ৭৩ জন ডাউনলোড করেছেন। অ্যাপটির মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার নগরবাসী মোট ৪২৯টি অভিযোগ করেছেন। এর মধ্যে ৩১৮টি অভিযোগ অর্থাৎ ৭৪ শতাংশ অভিযোগের সমাধান দেওয়া হয়।

ডিএনসিসি সূত্র জানায়, সর্বোচ্চ ১১৩টি অভিযোগ সড়ক মেরামত ও ম্যানহোল সংক্রান্ত পাওয়া যায়। এর মধ্যে ৯৪টি অভিযোগের সমাধান দেওয়া হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৪টি অভিযোগ পাওয়া যায় সড়কবাতি স্থাপন ও মেরামতের জন্য। এর মধ্যে ৯০টির সমাধান দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭৮টি অভিযোগ পাওয়া গেলেও ২২টির সমাধান দেওয়া হয়। মশা সংক্রান্ত ৫৭টি অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪৬টির সমাধান দেওয়া হয়েছে। ময়লা-আবর্জনা অপসারণের জন্য ৪৬টি অভিযোগের মধ্যে ৪২টির সমাধান হয়েছে।

এছাড়া নর্দমা সম্পর্কিত মোট ৩৫টি অভিযোগের মধ্যে ২০টির মীমাংসা, জলাবদ্ধতা নিয়ে পাওয়া তিনটি অভিযোগের সব কয়টির সমাধান ও পাবলিক টয়লেট সংক্রান্ত তিনটি অভিযোগের মধ্যে একটির সমাধান করা হয়েছে।

অনিষ্পন্ন মোট ১১১টি অভিযোগ বিভিন্ন মেয়াদে পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। ১৭ নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ৫৫টি এবং ৩ নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৪০টি অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির সব সেবা সহজে নাগরিকদের হাতের মুঠোয় পৌঁছানোর লক্ষ্যে ‘সবার ঢাকা’ অ্যাপটি চালু করা হয়েছে। নগরবাসীর কাছে আরো জনপ্রিয় করার লক্ষ্যে অ্যাপটি সম্পর্কে প্রচারাভিযান পরিচালনা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১ মাসে ‘সবার ঢাকা’ অ্যাপে ৪ শতাধিক অভিযোগ, সমাধান ৭৪%

আপডেট সময় ০৯:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১