ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইংল্যান্ডের কাছে হেরে চারে নেমে গেল ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন টেস্ট চ্যাম্পিয়িনশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ভারত। কিন্তু ইংলিশদের কাছে চেন্নাই টেস্টে হারের পর এক ঝটকায় চারে নেমে গেল কোহলিবাহিনী।

অন্যদিকে জয়ী দল ইংল্যান্ড উঠে এলো শীর্ষে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। দেশের মাটিতে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় ধরনের পরিবর্তন আসে। যেখানে ভারত নেমে যায় চারে এবং শীর্ষে উঠে আসে ইংল্যান্ড।

তবে ভারতের সামনে এখনও শীর্ষে উঠে আসার সুযোগ রয়ে গেছে। সিরিজে বাকি আছে ৩ ম্যাচ। এগুলো জিততে পারলে সিংহাসন পুনর্দখল করতে পারবে স্বাগতিকরা। কিন্তু আপাতত ভারতের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথ অনেক কঠিন হয়ে গেছে। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৬৮.৩ শতাংশ হারে ৪৩০ পয়েন্ট।

শীর্ষে উঠে আসা ইংল্যান্ড ৭০.২ শতাংশ হারে ৪৪২ পয়েন্ট অর্জন করেছে। এর আগে ৭০ শতাংশ হারে ৪২০ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ৬৯.২ শতাংশ হারে ৩৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। পাঁচে উঠে আসা পাকিস্তান ৪৩.৩ শতাংশ হারে ২৮৬ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হেরে যাওয়া বাংলাদেশ এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

ইংল্যান্ডের কাছে হেরে চারে নেমে গেল ভারত

আপডেট সময় ০৯:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১