ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরমাণু সমঝোতা পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিল ইইউ- চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সাথে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং চীন।

সোমবার এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেন।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি সমঝোতা রক্ষায় চীনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
ইরান সম্প্রতি পরমাণু সমঝোতা-সীমার বাইরে গিয়ে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে সে প্রসঙ্গ উল্লেখ করে জোসেফ বোরেল বলেন, দ্রুতগতিতে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করা দরকার যাতে সব পক্ষ এই সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে।

গত ২১ ডিসেম্বর ইরান এবং পরমাণু সমঝোতায় টিকে থাকা বর্তমান পাঁচ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যে অনলাইন বৈঠক করেন তার সিদ্ধান্ত বাস্তবায়নের ওপরও গুরুত্ব আরোপ করেন জোসেফ বোরেল। ভিডিও কনফারেন্সে দু’পক্ষই বলেছে- ইউরোপ, চীন ও আমেরিকার যৌথ প্রচেষ্টায় ইরানের পরমাণু ইস্যু-সহ আন্তর্জাতিক অনেক চ্যালেঞ্জ করা সম্ভব।

কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইরান এবং আমেরিকার মধ্যকার বর্তমান অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বোরেলের ভিডিও কনফারেন্সে আলোচনা হল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরমাণু সমঝোতা পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিল ইইউ- চীন

আপডেট সময় ০৭:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১