ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দাবি মেনে না নিলে বাসাবাড়ির ময়লা নেবেন না পরিচ্ছন্নতাকর্মীরা

আকাশ জাতীয় ডেস্ক:   

আগামী সাত দিনের মধ্যে বর্জ্য সংগ্রহকারীদের দাবিদাওয়া মেনে না নিলে রাজধানীর বাসাবাড়ির ময়লা সংগ্রহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বর্জ্য সংগ্রহকারীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারসের (পিডব্লিউসিএসপি) নেতারা এ ঘোষণা দেন।

বর্জ্য সংগ্রহকারীদের দাবিগুলো হচ্ছে-দরপত্রের মাধ্যমে বর্জ্য সংগ্রহকারী নিয়োগের সিদ্ধান্ত বাতিল, বর্তমানে এ কাজে নিয়োজিত বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের অনুমতি নবায়ন এবং বর্জ্য সংগ্রহের কাজ নবায়নের ক্ষেত্রে পিডব্লিউসিএসপি থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র পুনরায় চালু করা।

এসব দাবি আগামী সাত দিনের মধ্যে মেনে না নিলে বর্জ্য সংগ্রহ বন্ধ করে দিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

সংগঠনের সভাপতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রতিবছর বর্জ্য সংগ্রহকারীদের কাজের জন্য যে অনুমতি দেয়, ডিসেম্বরে এর মেয়াদ শেষ হয়ে গেছে। বিগত বছরের মতো নবায়নের আবেদন করলেও অনুমোদন স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া দরপত্রের মাধ্যমে বর্জ্য সংগ্রহকারী নিয়োগের উদ্যোগও নিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

মানববন্ধনে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহের কাজ করা কয়েকশ পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন। অনেকেই কাফনের কাপড় গায়ে জড়িয়ে মানববন্ধনে আসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা: চুক্তির প্রত্যাশা ট্রাম্পের

দাবি মেনে না নিলে বাসাবাড়ির ময়লা নেবেন না পরিচ্ছন্নতাকর্মীরা

আপডেট সময় ০৫:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১