ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় আল মুনসুর নামে এক আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা যায়, আল মুনসুর বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর দুওসুও ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে। ছবিতে দেখা যায়, মুনসুর বিভিন্ন স্টাইলে দিনে-রাতে মাদক সেবন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আল মুনসুর লাহেরী বাজারে মাদক ব্যবসার গডফাদার। আর পুরো জেলায় ফেন্সিডিল, ইয়াবা, মদসহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সরবাহ করে থাকেন তিনি। তাকে সহযোগিতা করার জন্য একটি গ্যাং রয়েছে। জেলার তরুণ, যুবক, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও তার কাছ থেকে মাদক ক্রয় করে। আল মুনসুর আওয়ামী লীগ করেন বলে ভয়ে কেউ তাকে কিছু বলতে পারে না। ক্ষমতার দাপটে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্ম করেন।

এ বিষয়ে আল মুনসুরের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জানান, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। মুনসুরের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, এখন পর্যন্ত আল মুনসুরের ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

আপডেট সময় ১২:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১