ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিলিশিয়াদের ইরানের সমর্থন আরব দেশগুলোর জন্য হুমকি: সৌদি আরব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ‘এ অঞ্চলে মিলিশিয়াদের পক্ষে ইরানের সমর্থন হলো আরব দেশগুলোর সুরক্ষা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’ সোমবার কায়রোতে আরব লিগের এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। খবর আল-আরাবিয়ার।

তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানান।

ইয়েমেন, লেবানন ও ইরাকের মিলিশিয়াদের সমর্থন দেয় ইরান। দেশটি মিলিশিয়াকে ক্ষেপণাস্ত্র, ড্রোন সরবরাহ ও প্রশিক্ষণ দিয়ে থাকে।

উল্লেখ্য, মিলিশিয়া হচ্ছে সশস্ত্র বাহিনী, মূলত সরকারের অনুমোদন নিয়ে এসব বাহিনী গঠিত হয়। মিলিশিয়া গঠিত হয় নানা উদ্দেশ্যে। কখনো সেনাবাহিনীর উচ্চাকাঙ্ক্ষী নেতাদের বিরুদ্ধে ভারসাম্য রাখবার জন্য, কখনো সরকারবিরোধী গেরিলাদের একহাত দেখে নেওয়ার জন্য। ইতিহাসজুড়েই বিভিন্ন দেশে মিলিশিয়া বাহিনী গঠিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিলিশিয়াদের ইরানের সমর্থন আরব দেশগুলোর জন্য হুমকি: সৌদি আরব

আপডেট সময় ১১:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১