ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেটফ্লিক্সে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘ডুব’

আকাশ বিনোদন ডেস্ক :

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। নেটফ্লিক্সে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে বর্তমানে শীর্ষে আছে বহুল আলোচিত এ সিনেমাটি। ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘ডুব’।

ট্রেন্ডিং এর শীর্ষে থাকা প্রসঙ্গে নির্মাতা ফারুকী ফেসবুকে লিখেছেন, “ব্যস্ত দিন গেছে, সবকিছু থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলাম। ধন্যবাদ এক ভাইকে, যিনি আমাকে এই তথ্যটা জানিয়েছেন। বাংলাদেশকে ধন্যবাদ ‘ডুব’কে নেটফ্লিক্সের সর্বাধিক দেখা কন্টেন্ট করার জন্য। প্রতিটি সিনেমাই ভালোবাসার বিনিময়ে তৈরি হয়। কিছু সিনেমা তার চাইতেও বেশি। এই সিনেমাটি অনেকগুলো কারণে আমার হৃদয়ের খুব কাছের! কোনো একদিন হয়তো সেই কারণটি লিখতে পারবো! সবাইকে ভালোবাসা!”

তিনি আরও লিখেছেন, “যেই মেসেজগুলো পাচ্ছি তাতে বুঝতে পারছি সিনেমাটি বর্তমানে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত এবং আরও কিছু দেশে দেখা যাচ্ছে। যুক্তরাজ্য এবং ইউরোপের আরও কিছু দেশ থেকে শতাধিক প্রশ্ন পেয়েছি। উত্তর হলো, সম্ভবত সিনেমাটি এখনও ইউরোপে দেখা যাচ্ছে না। আশা করি, দ্রুতই ইউরোপসহও অন্যান্য দেশগুলোতেও দেখা যাবে। ধন্যবাদ।”

২০১৭ সালের অক্টোবরে ভারত ও বাংলাদেশের মোট ৭৩টি হলে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ ও বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেটফ্লিক্সে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘ডুব’

আপডেট সময় ১১:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১