ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখিলের ‘নতুন সূচনায়’ এবার শ্রাবন্তী?

আকাশ বিনোদন ডেস্ক :

গতবছর পোশাকের ব্র্যান্ড ‘ইউভ’ লঞ্চ করেছিলেন নুসরাত জাহান। ওই ব্র্যান্ডের বছর পূর্তিতে গরহাজির অভিনেত্রীই। ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামী নিখিল জৈন লিখলেন, ‘নতুন সূচনা’। আর এ নিয়ে জল্পনা তুঙ্গে।

রঙ্গোলি ইন্ডিয়ার সিইও নিখিল জৈন। এই সংস্থার ব্র্যান্ড বিপণনদূত নুসরাত। সংস্থার ওয়েবসাইটে এখনও জ্বলজ্বল করছে তার ছবি। গতবছর রঙ্গোলিই ‘ইউভ’ নামে একটি ক্লথিং আত্মপ্রকাশ করেন। এই ব্র্যান্ডটির ভাবনায় ছিলেন নুসরাত জাহান।

একবছরে কত কিছুই না বদলে যায়! যে ইউভকে নিজের সন্তানসম বলেছিলেন নুসরাত জাহান, শনিবার সেই ব্র্যান্ডের বর্ষপূর্তির সেলিব্রেশনে তিনি নেই। তাকে ছাড়াই ফ্যাশন শোয়ের আয়োজন করলেন নিখিল জৈন। থাকলেন নুসরাতের স্টাইলিস্ট স্যান্ডিও।

ইউভের সেলিব্রেশনের ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন নিখিল জৈন। লিখেছেন, ‘নতুন সূচনা।’ আর তা নিয়ে থামছে না জল্পনা। তবে কি নুসরাতকে বাদ দিয়েই এগিয়ে যাবে ইউভ?

এই জল্পনার মাঝেই আর এক চরিত্র হয়ে উঠেছেন শ্রাবন্তী। বলা ভাল, তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভের শাড়ি পরে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইউভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কি শ্রাবন্তী? নুসরাতকে ‘রিপ্লেস’ করছেন তিনি?

মাস কয়েক ধরে নুসরাত ও নিখিলের দাম্পত্য নিয়ে জল্পনার অন্ত নেই। ইদানিং নুসরাতের সঙ্গে যশ দাশগুপ্তর ‘গাঢ়’ বন্ধুত্ব নিয়ে চলছে জোর চর্চা। আর দীর্ঘদিন ধরে নুসরাত ও নিখিলকে একসঙ্গে দেখাও যাচ্ছে না। শনিবার নুসরাতহীন সেলিব্রেশনের পর আরও একবার স্পষ্ট হয়ে গেল স্বামী-স্ত্রীর মধ্যে আগের মতো বোধহয় কিছুই নেই!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখিলের ‘নতুন সূচনায়’ এবার শ্রাবন্তী?

আপডেট সময় ১১:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১