ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

গাজীপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর শরীরে আগুন, স্বামী পলাতক!

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে দাম্পত্য কলহের জেরে মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর শরীরে তার স্বামী অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। দগ্ধ ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে মর্জিনা বেগমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‘গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার সেলিমনগর এলাকার মমতাজের ভাড়া বাসায় স্বপরিবারে ভাড়া তিনি। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের বাদশা মিয়ার মেয়ে। ভুক্তভোগীর স্বামী স্বাধীন স্থানীয় কেয়া স্পিনিং মিলস লিমিটেডের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরি করেন। বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল’।

কলহের জের ধরে রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মর্জিনার পরিহিত কাপড়ে গ্যাস লাইটার দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তার স্বামী স্বাধীন। এতে মারাত্মক দগ্ধ হয়ে গুরুতর আহত হন মর্জিনা। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মর্জিনাকে উদ্ধার করে কোনাবাড়ী এলাকার শরিফ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরে সন্ধ্যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, ‘গৃহবধূর গায়ে আগুন দেয়ার খবর হাসপাতাল থেকে জানতে পেরেছি। ঘটনা জানার জন্য একজন অফিসারকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গৃহবধূর পক্ষ থেকে এখনও (সোমবার দুপুর পর্যন্ত) কেউ থানায় অভিযোগ করে নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর শরীরে আগুন, স্বামী পলাতক!

আপডেট সময় ০৬:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১