ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে রাশিয়া-ইইউ সম্পর্ক’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে রাশিয়ার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন এই জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সাই নাভালনির আটকের ঘটনাকে ঘিরে এই দ্বিপক্ষীয় সম্পর্কের এমন অবনতি এবং অচলাবস্থা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

জোসেফ বোরেল তার ব্যক্তিগত উদ্যোগে তিনদিনের জন্য মস্কো সফরে গিয়েছিলেন এবং শনিবার ছিল সেই সফরের শেষ দিন।

মস্কো অবস্থানকালে তিনি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নাভালনিকে মুক্তি দেওয়ার জন্য মস্কোর কাছে জোরালো আহ্বান জানান।

নাভালনিকে সম্প্রতি মস্কোর একটি আদালত সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। সাত বছর আগের একটি অর্থ আত্মসাতের মামলায় স্থগিত কারাদণ্ডাদেশের শর্ত লঙ্ঘন করার কারণে ওই রায় দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো রুশ বিরোধী দলের নেতার কারাদণ্ডের ঘটনাকে ভালো চোখে দেখছে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সঙ্গে আলাপের সময় জোসেফ বোরেল দাবি করেন যে, নাভালনিকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি।

ইতোমধ্যে রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ এনে তাদের দেশ থেকে তিনটি ইউরোপীয় দেশের (সুইডেন, পোল্যান্ড, জার্মানি) কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে রাশিয়া-ইইউ সম্পর্ক’

আপডেট সময় ০১:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১