ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

বয়স ১৮ হলেই দেরি না করে ভোটার হওয়ার আহ্বান ইসির

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের নাগরিকদের বয়স ১৮ বছর হলেই দেরি না করে ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার দিবসকে সামনে রেখে এ আহ্বান জানায় সংস্থাটি।

ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেনের ৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়েছে ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’। সব প্রচারপত্রে বিষয়টি উল্লেখ করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এবার তৃতীয়বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করবে ইসি। ওইদিন হালানাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার দিবস উপলক্ষে নানা কর্মসূচি সাজাচ্ছে নির্বাচন কমিশন।

বর্তমানে ১৮ বছরের কম বয়সীদেরও তথ্য নিয়ে রাখছে কমিশন। বয়স ১৮ হলেই স্বয়ংক্রিয়ভাবে ভোটার হিসেবে তালিকায় যুক্ত করা হচ্ছে।

ভোটার হতে গেলে শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম সনদ, বাবা-মার এনআইডি, ক্ষেত্র বিশেষে অন্য আত্মীয়-স্বজনের এনআইডি, নাগরিকত্বের প্রমাণপত্র, জমির দলিল ইত্যাদি কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হয়।

বর্তমানে দেশে ভোটার প্রায় ১১ কোটির মতো। হালনাগাদের পর যোগ হচ্ছে আরও সাড়ে ১৪ লাখের মতো ভোটার। সেই হিসাব ঠিকঠাক থাকলে আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

বয়স ১৮ হলেই দেরি না করে ভোটার হওয়ার আহ্বান ইসির

আপডেট সময় ১১:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১