ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা ড. তিতুমীর পরীক্ষা শেষে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ শিক্ষার্থীদের মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের দক্ষতা নজীরবিহীন: গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে শান্তি, স্বস্তি এবং স্থিতির বদলে অশান্তি ও নৈরাজ্যের আগুন জ্বালানোর পাশাপাশি নতুন নতুন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে দক্ষতা দেখিয়েছে তা নজীরবিহীন। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। পুলিশ বাহিনী বর্তমান সরকার যাদের পেটোয়া বাহিনীতে রূপান্তরিত করেছে, তাদের দিয়েই হামলা চালানো হয়েছে। এছাড়া হামলাকারী পুলিশ সদস্যরা ইটপাটকেল ছুড়ে আমার বাড়ির কাচের জানালা-দরজা ভাংচুর করে এবং বাড়ির আঙিনা থেকে নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল পুলিশভ্যানে উঠিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, আমার পুত্রবধূ নিপুণ রায়সহ সভাস্থলে আসা ব্যক্তিদের দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে পুলিশ।

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ ও পারিবারিক পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় আবারো প্রমানিত হল- দেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

সরকারের দক্ষতা নজীরবিহীন: গয়েশ্বর

আপডেট সময় ০২:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭