ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন দিন ধরে কলেজছাত্রীর অবস্থান, প্রেমিকের বাবা-মা উধাও

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রী তিন দিন ধরে বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে; প্রেমিকসহ বাবা-মা উধাও। টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রী বিয়ের দাবিতে তিন দিন ধরে বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন।

ওই মেয়েটিকে দেখেই প্রেমিক ও বাবা-মা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এলাকাবাসীর উদ্যোগে মেয়েটি এখন ওই প্রেমিকের বাড়িতেই প্রেমিকের ফুপা ময়েজ উদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে প্রেমিকের বাড়ি উপজেলার কালমেঘা গ্রামে। প্রেমিক শাহরিয়ার শুভ ওই গ্রামের আজাহার আলীর ছেলে। প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া মেয়েটির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিবরিয়া সেলিম জানান, ছেলে ও মেয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার একই কলেজে পড়াশোনা করেন। ছয় মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে ছেলেটি রাতের বেলায় ওই মেয়েটির বাড়িতে দেখা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হন। বিয়ের শর্ত দিয়ে ছেলের বাবা মেয়েটির বাড়ি থেকে ছেলেকে ছাড়িয়ে আনেন।

তিনি বলেন, দুই পরিবার মিলে গত ১ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য করেন। যথারীতি ওই দিন মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। ছেলের পক্ষ থেকে ১০-১২ জন ওই মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেলেও ছেলে ও ছেলের বাবা উপস্থিত না হওয়ায় বিয়ে-রেজিস্ট্রি (কাবিন) হয়নি।

মেয়েটি রোববার মোবাইল ফোনে বলেন, শাহরিয়ার ইফতি ও তার বাবা আমাদের সঙ্গে দুইবার প্রতারণা করেছেন। আমি মানসম্মান বাঁচাতে বাধ্য হয়ে এ বাড়িতে এসেছি। বিয়ে হওয়ার আগপর্যন্ত আমি এ বাড়ি থেকে যাব না। প্রয়োজনে এখানেই মরব।

ছেলেটির বাবা আজহার আলী মোবাইল ফোনে বলেন, মেয়েটি বাড়িতে উঠায় আমার স্ত্রী স্ট্রোক করেছে। তাই আমার স্ত্রীকে নিয়ে আমি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে রয়েছি।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাহেলা আক্তার বলেন, মেয়েটিকে তার ফুপার জিম্মায় ছেলের বাড়িতেই রাখা হয়েছে। ছেলের বাবা-মা বাড়িতে এলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন দিন ধরে কলেজছাত্রীর অবস্থান, প্রেমিকের বাবা-মা উধাও

আপডেট সময় ০৮:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১