ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পশ্চিমারা ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষী মনোভাব উসকে দিচ্ছে: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষী মনোভাব বন্ধে পশ্চিমাবিশ্ব পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিপেস তাইয়েপ এরদোগান। স্থানীয় শনিবার ইস্তানবুলে এক ভাষণে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহর।

বিশ্বে ইসলামবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়তে উৎসাহিত করছেন পশ্চিমারা অথবা তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ইউরোপীয় ইসলাম, ফরাসি ইসলাম ও অস্ট্রেলিয়ান ইসলাম নামের প্রকল্পগুলো মাথাচাড়া দিয়ে ওঠায় মুসলমানরা আজ চাপে আছেন।

মুসলমানদের ওপর সহিংসতা চালিয়ে এবং বাকস্বাধীনতা কেড়ে নিয়ে পশ্চিমা সরকারগুলো ধর্মীয় মূল্যবোধকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন এরদোগান।

তিনি বলেন, ওইসব দেশে মুসলমানদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তুরস্কের প্রতিষ্ঠানগুলো কাজ করবে।

বেশ কয়েকটি ইউরোপীয় দেশ বিশেষ করে ফ্রান্সে সম্প্রতি মুসলমানদের বিরুদ্ধে কিছু আইন করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পর্যন্ত মুসলিম বিদ্বেষ উসকে দিচ্ছেন। এর তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিমারা ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষী মনোভাব উসকে দিচ্ছে: এরদোগান

আপডেট সময় ০২:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১