ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৭ ফেব্রুয়ারি) সাড়ে দশটায় এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের সব টিকা কেন্দ্রে নিজ নিজ এলাকার সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, রাজনীতিবিদসহ জনপ্রতিনিধিরা টিকা নেবেন। তারা এই টিকা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য অন্যদের উদ্বুদ্ধ করবেন এবং বিশেষ করে ৫০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের টিকা নেওয়ার সুযোগ করে দেবেন।

এর আগে শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক খুরশীদ আলম বলেন, রোববার (০৭ ফেব্রুয়ারি) সারাদেশে জাতীয়ভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। আর এজন্য রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে।

সারাদেশে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।

এসময় প্রত্যেক জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু

আপডেট সময় ১১:০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১