ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ

কৃষক আন্দোলন নিয়ে টুইট করে ট্রোলড লতা মঙ্গেশকর

আকাশ বিনোদন ডেস্ক : 

কৃষক আন্দোলন নিয়ে টুইট করে নেটদুনিয়ার একাংশের রোষানলে পড়েছেন সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কেউ হতাশা জাহির করেছেন, কেউ আবার বর্ষীয়ান শিল্পীকে ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন।

কৃষক বিক্ষোভের সমর্থনে পোস্ট করেছিলেন মার্কিন পপ তারকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও সাবেক পর্নস্টার মিয়া খালিফা। এর বিরুদ্ধে সরব হয়েছিলেন লতা মঙ্গেশকর, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও করণ জোহররা।

ঐক্যবদ্ধ ভারতের কথা স্মরণ করিয়ে লতা মঙ্গেশকর লিখেছিলেন, ‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের যেকোনো সমস‌্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে।’

তার এই টুইট শেয়ার করে টুইটারে রঙ্গ-রসিকতায় মেতেছেন অনেকে। কেউ লিখেছেন, লতা দিদিকে কষ্ট করে টাইপও করতে হয়নি। যা বড় ভাই পাঠিয়েছিল, কপি করে দিয়েছেন।

কেউ আবার লিখেছেন, ম্যাডাম কেন দেরিতে নিজের হোয়াটসঅ্যাপ চেক করলেন? ১ টাকা লেট ফি কাটা গেল। এমনই টুইটে ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

এদিকে, বলিউডের কিছু তারকা আবার রিহানা, গ্রেটাদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে। একের পর এক টুইট করে চলেছেন তাপসী পান্নু এবং স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা। তবে মধ্যপন্থা অবলম্বন করলেন বলিউডের ‘সুলতান’ সালমান খান। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে সিদ্ধান্ত নিলে সবার ভাল হবে, সেই সিদ্ধান্তই নেওয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষক আন্দোলন নিয়ে টুইট করে ট্রোলড লতা মঙ্গেশকর

আপডেট সময় ১১:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১