ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে কান দেবেন না : পলক

আকাশ আইসিটি ডেস্ক :  

থ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভ্যাকসিন কার্যক্রম দেশে শুরু হয়েছে। যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন, তারা সবাই সুস্থ আছেন, কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নাই। তাই কোনো অপপ্রচারে কান দেবেন না। জনগণের নিরাপত্তার জন্য সরকার সবসময় চিন্তা করছে। উন্নত-আধুনিক বাংলাদেশ গঠনে সরকার সচেষ্ট রয়েছে।

শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া, জয়কুড়ি ও বামিহালে ১১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ৩৩৩ ও ৯৯৯’এ সেবা পাচ্ছে ১৭ কোটি মানুষ। করোনাকালীন এই নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে মানুষ। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আমরা মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, করোনাকালীন সিংড়ার ৭২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১২ হাজার পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। ইউনিয়ন তথ্য সেবায় মানুষ ২৭০ রকম সেবা পাচ্ছে। ১৩ হাজার উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

ঘরে বসে অনলাইনে সকল সেবা পাচ্ছে জনগণ। ডিজিটাল সরকারের কারণে করোনার সময় পড়ালেখা বন্ধ নাই। অনলাইনে ক্লাস করতে পারছে। ৬৬ দিন অফিস বন্ধ থাকলেও ই-ফাইলে কার্যক্রম চলছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউপি সদস্য আব্দুল জলিল, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মো. হাসমত, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, সদস্য সুলতান আহমেদ, ভিপি মোফাজ্জল হোসেন মোফা ও যুবলীগ সভাপতি প্রভাষক আলম হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে কান দেবেন না : পলক

আপডেট সময় ১০:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১