ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে টিকা নিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার নিবন্ধন

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে এখন পর্যন্ত (শনিবার সকাল ১০টা) ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, কাল (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। রাজধানীতে ৪৩টি সরকারি হাসপাতালে দেওয়া হবে এই টিকা।

করোনার নিবন্ধনে জটিলতার ব্যাপারে তিনি বলেন, সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনে এখন যে জটিলতা হচ্ছে ধীরে ধীরে তা কেটে যাবে।
বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন তাদের কারও সেভাবে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বিভ্রান্ত হবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে টিকা নিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার নিবন্ধন

আপডেট সময় ০১:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১