ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের পরমাণু ইস্যু নিয়ে ব্রিটেন-ফ্রান্স-জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংকেন।

শুক্রবার এক টুইটার পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য-ইভস লা দ্রিয়া এ কথা জানান। তিনি বলেন, “আমরা একসাথে ইরানকে মোকাবিলা এবং পরমাণু ও নিরাপত্তার চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি শুধু বলেছেন, ‘আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে আমরা ইরানের বিষয়টি নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছি।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে চেষ্টা করছে। এরইমধ্যে বাইডেন বলেছেন, ইরান যদি পূর্ণমাত্রায় সহযোগিতার পথে ফিরে আসে তাহলে আমেরিকাও পরমাণু সমঝোতায় ফিরে আসবে। তবে ইরান বারবার বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আমেরিকা এবং ফিরে আসার জন্য তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এজন্য সবার আগে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের পরমাণু ইস্যু নিয়ে ব্রিটেন-ফ্রান্স-জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

আপডেট সময় ০১:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১