ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেন যুদ্ধ: সৌদি আরবকে সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর ফলে গত ছয় বছর ধরে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে যে সামরিক ও গোয়েন্দা সহায়তা পেত তা বন্ধ হয়ে যাচ্ছে।

বাইডেন বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে এ ঘোষণা দেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি উল্টে দিয়ে বাইডেন ঘোষণা করেন, “এই যুদ্ধের ইতি টানতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রিসহ আমেরিকার সব ধরনের সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিচ্ছি।”

অবশ্য সৌদি আরবের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।

২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে। দেশটির জনপ্রিয় হুথি আন্দোলনকে দমন করে সৌদি আরবের সমর্থনপুষ্ট সাবেক সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এ আগ্রাসন শুরু করে রিয়াদ। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।

জো বাইডেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, “আপনারা বিশ্ববাসীকে জানিয়ে দিন আমেরিকা কূটনীতির টেবিলে ফিরে এসেছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইয়েমেন যুদ্ধ: সৌদি আরবকে সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিলেন বাইডেন

আপডেট সময় ০২:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১