ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রার্থীর উপস্থিতিতে ভোট কাটার ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক: 

হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর উপস্থিতিতে মুড়িবই থেকে ব্যালট কেটে বাক্সে ফেলার ভিডিও কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। ভোট কেন্দ্রে সহকারী প্রিসাইডিং ও পোলিং এজেন্টের গোপন ক্যামেরায় ওই ভিডিও ধারণ করা হয়।

স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক নির্বাচন কমিশনে করা তার অভিযোগে ভোট কারচুপি হওয়া কেন্দ্রগুলোয় পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।

৩০ জানুয়ারি তৃতীয় ধাপে হরিণাকুন্ডু পৌরসভায় ভোট নেওয়া হয়। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফারুক হোসেন জয়ী হন।
কিন্তু টিপু মল্লিক অভিযোগ করেন, ফারুকের লোকেরা জাল ভোট দিয়েছেন। তিনি বলেন, নৌকার সমর্থকরা জাল ভোট দেন। তার এজেন্টদের বের করে দিয়ে ১, ৪, ৬ ও ৮ নম্বর কেন্দ্রে ভোট কেটে বাক্সে ফেলেন। নৌকার প্রার্থী ফারুকের উপস্থিতিতে এসব হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী কেন্দ্রে উপস্থিত শত শত ভোটার ও সাধারণ মানুষ। নির্বাচনের দিন শুরু থেকেই তিনি কারচুপির অভিযোগ তোলেন। কিন্তু তার অভিযোগ নির্বাচনে নিয়োজিত কেউ কর্ণপাত করেননি। ঘটনাটি নিয়ে কথা হয় জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানের সঙ্গে। তিনি জানান, হরিণাকুণ্ডুর স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ আমি পেয়েছি। এখন আমার কিছু করণীয় নেই। প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দিলে প্রতিকার পেতে পারেন।

জয়ী প্রার্থী ফারুক হোসেনের কাছে তার উপস্থিতিতে ভোট কাটার ব্যাপারে জানতে চাইলে জানান, কম্পিউটারে এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ভোট কাটার ভিডিও তৈরি করেছেন পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক। আমি এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রার্থীর উপস্থিতিতে ভোট কাটার ভিডিও ভাইরাল

আপডেট সময় ১২:১৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১