ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভেতরে থাকা গাড়ির চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের পাগলায় নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম আব্দুল জলিল।

প্রত্যক্ষদর্শী ও নারায়ণগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রাইভেটকার নিয়ে যাওয়ার সময় পাগলায় নন্দলালপুর রেললাইনে উঠে গেলে ঢাকাগামী চলন্ত ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা চালক আব্দুল জলিলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ নিহত হয়নি বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার

আপডেট সময় ১১:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১