ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেরপুরে নারীকে শ্লীলতাহানীর চেষ্টা, গ্রেফতার ১

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ার শেরপুরে বসতবাড়িতে ঢুকে স্বামী পরিত্যক্তা নারীকে শ্লীলতাহানীর চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার আসামি মোহাম্মদ নূর আলমকে (৪৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের জিল্লুর রহমানের ছেলে তিনি।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলায় স্বামী পরিত্যক্তা ওই নারীকে বেশ কিছুদিন ধরে নূর আলম নানাভাবে উত্যক্ত করে আসছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে বসতবাড়ির টিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এসময় বাড়ির ভেতরে রান্নার কাজে ব্যস্ত ওই নারীকে ঝাপটে ধরে। পরে তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এলে দৌড়ে পালিয়ে যান তিনি।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, উক্ত ঘটনায় নারী নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত মোহাম্মদ নূর আলমকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেরপুরে নারীকে শ্লীলতাহানীর চেষ্টা, গ্রেফতার ১

আপডেট সময় ০৭:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১