ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিদ্ধিরগঞ্জে চিরকুটসহ একজনের লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিরকুটসহ খুরশীদ আলম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ১০ নম্বর বিল্ডিংয়ের ছাদ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

খুরশীদ আলম উপজেলার জালকুড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি জানান, লাশটি উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া গেছে এবং মুখে ফেনা ছিল। তাই আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার জানান, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন ও সাথে একটি চিরকুট ছিল। হত্যা নাকি আত্মহত্যা এখনি বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে চিরকুটসহ একজনের লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১