ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করতে হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এই মুহূর্তে সবপক্ষের উচিত গত ডিসেম্বরে পাঁচ জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার করা। যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট বিষয়গুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য সহযোগিতা শুরু করতে হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানকেও পূর্ণ সহযোগিতার মনোভাব নিয়ে পরমাণু সহযোগিতায় ফিরে আসতে হবে। এসব বিষয়ে চীন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

তিনি বলেন, “পরমাণু সমঝোতাকে তার পথে ফিরিয়ে আনতে এবং রাজনৈতিকভাবে সমস্যার সমাধানের জন্য আমরা ধাপে ধাপে সহযোগিতার পদক্ষেপকে সমর্থন করি এবং সংশ্লিষ্ট পক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমরা কাজ করব।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: চীন

আপডেট সময় ০৪:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১