ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

মামুনুল হককে বাঁধা দেওয়ার গুজব, মাদ্রাসার ছাত্রদের মহাসড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি মাহফিলে আল্লামা মামুনুল হককে আসতে ‘বাধা দেওয়ার’ খবরে বিক্ষোভ করেছে মাদরাসা ছাত্ররা।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা শহরের কাউতলি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জেলা সদরের ভাদুঘর এলাকার জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। এতে হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হকের আসার কথা ছিল। কিন্তু মাদ্রাসার ছাত্রদের কাছে খবর আসে, মামুনুল হককে মাহফিলে আসতে সড়কে বাঁধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে মাদ্রাসা ছাত্ররা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, মামুনুল হককে আসতে দেয়া হচ্ছেনা-এমন গুজবে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

মামুনুল হককে বাঁধা দেওয়ার গুজব, মাদ্রাসার ছাত্রদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০১:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১