ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেদের তৈরি ইলেক্ট্রিক বাসের পরীক্ষা চালাল তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নিজেদের তৈরি চালকবিহীন ইলেক্ট্রিক বাসের পরীক্ষা চালিয়ে তুরস্ক।

দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়। এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা বারানকও উপস্থিত ছিলেন। খবর ডেইলি সাবাহ ও আনাদোলু এজেন্সির।

আতাক ইলেক্ট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই চার্জের মাঝামাঝি সময়ে এটি ৩০০ কিলোমিটার (১৮৬ দশমিক ৪ মাইল) পর্যন্ত রেঞ্জ অতিক্রমে সক্ষম। সরাসরি কারেন্টে চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা।

২৭ দশমিক ২ ফুট (৮ দশমিক ৩ মিটার) দৈর্ঘের বাসটিতে ৫০ যাত্রী বসতে পারবেন। উৎপাদক প্রতিষ্ঠান কারসান জানিয়েছে, এরইমধ্যে তারা ব্যাপকভিত্তিক উৎপাদন শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান বলেন, এসব বাস উৎপাদনকারীরা বিশ্বজুড়ে তুরস্ক এবং তুর্কি ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে।

গত মাসেই নিজেদের তৈরি ইলেক্ট্রিক বাসের পরীক্ষা চালায় তুরস্কের আরেক প্রতিষ্ঠান অটোকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজেদের তৈরি ইলেক্ট্রিক বাসের পরীক্ষা চালাল তুরস্ক

আপডেট সময় ১০:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১