ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনি যোদ্ধারা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার উপর গোয়েন্দা মিশন পরিচালনা করছিল।

রবিবার ড্রোনটি যখন গাজা উপত্যকার উত্তর সীমান্তের বেইত হানুন ক্রসিং পয়েন্ট থেকে চিত্র গ্রহণ করছিল তখন সেটিকে ভূপাতিত করা হয়। আরবি ভাষার বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে গাজা উপত্যকার আকাশে ড্রোন পাঠানোর ঘটনা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। সামরিক আগ্রাসনের আগে সাধারণত এ ধরনের গোয়েন্দা মিশন পরিচালনা করা হয়।

গত বছর ফিলিস্তিনি যোদ্ধারা গুলি করে ইসরায়েলের দুটি ড্রোন ভূপাতিত করেছে। গত মাসে গাজার বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করে।

গাজা উপত্যকা থেকে ইসরাইল ২০০৫ সালের সেনা প্রত্যাহার করে। এরপর ২০০৭ সালের সাধারণ নির্বাচনে হামাস ফিলিস্তিনের ক্ষমতায় এলে তার পরপরই ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালায়। ওই বছরই গাজার উপর সর্বাত্মক অবরোধ দেয় ইসরায়েল যা এখনো বহাল রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনি যোদ্ধারা

আপডেট সময় ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১