ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে না: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না ইরান। আজ সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খাতিবজাদে আরও জানান, আমেরিকা ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছি আমরা। আমেরিকাকে তার আগের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। তারা এটা করলে পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট যৌথ কমিশনের আওতায় আলোচনা হতে পারে।

খাতিবজাদে বলেন, প্রথমেই আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কার্যকরি ও বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। পরমাণু সমঝোতায় ফিরে আসার একটি নির্দিষ্ট প্রক্রিয়াতো আছেই।

তালেবান গোষ্ঠীর প্রতিনিধি দলের তেহরান সফর প্রসঙ্গে এই মুখপাত্র আরও বলেন, তালেবান প্রতিনিধি দলের সফরের বিষয়টি আফগান সরকারকে অবহিত করা হয়েছে। ইরান আফগানিস্তানের সরকার ও সংগঠনগুলোর মধ্যে আলোচনাকে স্বাগত জানায়। তালেবানও আফগানিস্তানেরই অংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে না: ইরান

আপডেট সময় ০৫:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১