ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

খাবারের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ করলেন প্রতিবেশী ‘নানা’

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মজা (খাবার) কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে মো: হোসেন (৫৫) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩১ জানুয়ারী) ফতুল্লার নন্দলালপুর এলাকা থেকে মো: হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক মো: হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুর এলাকার মৃত মোবারক আলীর ছেলে। সে ফতুল্লার নন্দলালপুর উত্তর মহল্লার কাদেরের বাড়ির ভাড়াটিয়া।

এ ঘটনায় রবিবার সকালে শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক মো: হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম মামলার বরাত দিয়ে জানান, শিশুর বাবা স্থানীয় রি-রোলিং মিলে লেবারের কাজ করে। আর শিশু নন্দলালপুর হাজী আওলাদ হোসেন প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণিতে লেখাপড়া করে। মো: হোসেন তাদের প্রতিবেশি হওয়ায় তাদের মধ্যে ভাল সম্পর্ক। শিশুটি মো: হোসেনকে নানা বলে ডাকতো। গত ২৮ জানুয়ারী দুপুরে শিশুটি তার বাড়ির সামনে খেলা করছিল। তখন মো: হোসেন শিশুটিকে মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশু ডাক-চিৎকার করলে ভয়ভীতি দেখায়। ধর্ষণের পর শিশুটিকে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক মো: হোসেনকে গ্রেফতার করে।

অপরদিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিফাতকে (৩০) গ্রেফতার করেছে। রবিবার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে পুলিশ গ্রেফতার করে। সে মাসদাইর গুদারাঘাট এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

খাবারের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ করলেন প্রতিবেশী ‘নানা’

আপডেট সময় ১১:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১