ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোকে ইরানের নতুন হুশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফ্রান্স এবং পশ্চিমা দেশগুলোতে তৈরি অস্ত্রের কারণে পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টি হয় বলে দাবি করেছে ইরান।

একইসঙ্গে ইরান বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যেরও তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান কারণ ফ্রান্স এবং অন্য পশ্চিমা দেশগুলোতে তৈরি অস্ত্র।

এসব দেশের অস্ত্রের বন্যা বন্ধ না হওয়া পর্যন্ত কেউ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রত্যাশা করতে পারে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, পরমাণু সমঝোতা হচ্ছে বহু পক্ষের অংশগ্রহণে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নাম্বর প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হয়েছে।

এটি কোনোভাবেই নতুন করে আলোচনার বিষয় হতে পারে না এবং এর কোন ধারা-উপধারাও পরিবর্তিত হবে না।

শুক্রবার সৌদি চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে নতুন যে কোনো আলোচনা অত্যন্ত কঠোর হতে হবে।

এ বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এসব কথা বলেছেন বলে ইরনা জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোকে ইরানের নতুন হুশিয়ারি

আপডেট সময় ০৬:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১