ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

চলন্ত ট্রেনে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১

আকাশ জাতীয় ডেস্ক:  

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ উরফে জাবেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার (৩০ জানুয়ারি) ভিকটিম বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতার জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ভানুগাছ স্টেশন-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের মধ্যে মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে মেয়েটি টয়লেটে যাওয়ার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করেন। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকেন। এ সময় জাহিদ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

চলন্ত ট্রেনে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট সময় ০৬:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১