ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগান ছাড়ো নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও, মার্কিন সেনাদের প্রতি তালেবানের হুঙ্কার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাদের হুঙ্কার দিয়ে তালেবান বলেছে,অবিলম্বের তাদের ওই দেশের মাটি ছাড়তে হবে, নয়তো তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।

এছাড়া, তালেবান দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তাও নাকচ করে দিয়েছে সশস্ত্র এ গেরিলা গোষ্ঠী।

শুক্রবার এক টুইটার পোস্টে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।
মার্কিন সেনা সদরদফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবির এক বক্তব্যের জবাবে জবিউল্লাহ মুজাহিদ টুইটারে এ পোস্ট দিয়েছেন।

জন কিরবি বলেছেন, তালেবান দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং তারা যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না।

গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয় যাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা।

অন্যদিকে, তালেবান মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

এ প্রসঙ্গে জবিউল্লাহ মুজাহিদ বলেন, চুক্তির প্রতি তালিবান সম্মান দেখাচ্ছে না বলে পেন্টাগন যে দাবি করছে তা মিথ্যা। তিনি দাবি করেন, তালেবান ওই চুক্তির প্রতিটি ধারা-উপধারা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির প্রতি পূর্ণ সম্মান দেখাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগান ছাড়ো নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও, মার্কিন সেনাদের প্রতি তালেবানের হুঙ্কার

আপডেট সময় ০২:০০:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১