ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চরম অমানবিক সিদ্ধান্ত, ফিলিস্তিনিদের করোনা ভ্যাকসিন দেবে না ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিন জনগণকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায় যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনাভাইরাসের টিকা পাবে না।

ইসরায়েলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইসরায়েলি আগ্রাসনের সময় যেসব ইসরায়েলি সেনা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য টিকা না দেওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইসরায়েলের এক-চতুর্থাংশ মানুষ টিকা গ্রহণ করেছে। অথচ তারা গাজা উপত্যকায় টিকা যেতে দিচ্ছে না।

এদিকে, গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা হাতগুটিয়ে বসে থাকবে না। সংগঠনটি আরও বলেছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদেরকে মুক্ত করতে হবে. অন্য কোনওভাবে নয়।

এর আগে, জাতিসংঘ ফিলিস্তিনিদের কাছে করোনাভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। করোনাভাইরাসের মহামারীতে গাজা উপত্যকায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানকার মৃত্যুহার অনেকটা বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চরম অমানবিক সিদ্ধান্ত, ফিলিস্তিনিদের করোনা ভ্যাকসিন দেবে না ইসরায়েল

আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১