ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৪ বছর পর পাকিস্তানে গিয়ে বড় হার দ.আফ্রিকার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

তৃতীয়দিনের শেষ বেলায় বার্তাটা দিয়ে রেখেছিলেন ইয়াসির শাহ-নওমান আলী। চতুর্থদিনের শুরুতে পাকিস্তানের বোলাররা জ্বলে উঠলেন ঠিকই।

আর তাতেই ধরাশায়ী ১৪ বছর পাকিস্তান সফরে যাওয়া দক্ষিণ আফ্রিকা। করাচি টেস্টের একদিন বাকি থাকতেই দাপুটে জয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই ৭ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

শুক্রবার (২৯ জানুয়ারি) দিন শুরু করে ৫৮ রান করতেই শেষ ৬ উইকেট হারায় প্রোটিয়ারা। অর্থাৎ তাদের শেষ ৭০ রান এসেছে ৯ উইকেটের বিনিময়ে। ৪ উইকেটে ১৮৭ রান নিয়ে তৃতীয়দিন শেষ করা দ.আফ্রিকার দ্বিতীয় ইনিংস থামে ২৪৫ রানে। আর তাতে মাত্র ৮৮ রানের লিড পায় সফরকারী দল। এর আগে প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ২২০ রান।

মামুলি রান তাড়া করে জয় তুলে নিতে কোনো কষ্ট করতে হয়নি পাকিস্তানকে। বিনা উইকেটে ২২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় তারা। তবে ফেরার পরপরই ওপেনার আবিদ আলীকে (১০) বোল্ড করেন এনরিখ নর্তশে। এরপর আরেক ওপেনার ইমরান বাটকে (১২) নিজের দ্বিতীয় শিকার বানান তিনি।

জয়ের বাকি কাজটা সারেন আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। দু’জনে গড়েন ৬৩ রানের জুটি। জয় থেকে ৩ রান দূরে থাকতে বাবরকে (৩০) ফেরান কেশব মহারাজ। তবে তাতেও কোনো সমস্যা হয়নি পাকিস্তানের। ৩ উইকেটে ৯০ রান তুলে দ.আফ্রিকাকে বড় হার উপহার দেয় পাকিস্তান। ৩১ রানে আজহার ও ৪ রানে অপরাজিত থাকেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৩৭৮ রান।

করাচি টেস্টের প্রথমদিনেই পড়েছিল ১৪ উইকেট। ব্যাটসম্যানদের জন্য মৃত্যুকূপ হয়ে ওঠা পিচে চতুর্থদিনের শুরুতে আবারও ইয়াসির-নওমানদের সামনে পরীক্ষায় বসতে হয় প্রোটিয়াদের। সকালে আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মহারাজ (২) ও অধিনায়ক-উইকেটরক্ষক কুইন্টন ডি কককে (২) ফেরান হাসান আলী ও ইয়াসির শাহ।

ধাক্কাটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন টেম্বা বাভুমা (৪০) ও জর্জ লিন্ডে (১১)। তবে বেশিক্ষণ টিকে থাকার আগেই তাদের সাজঘরের পথ দেখান ভয়ঙ্কর হয়ে ওঠা নওমান আলী। পরের দুই উইকেট কাগিসো রাবাদা (১) ও নর্তশেকেও (০) ফেরান তিনি।

অভিষেক টেস্ট খেলতে নেমেই ৩৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী এই স্পিনার। আগেরদিন শেষ বেলায় এক উইকেট নেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নওমান আলীর শিকার ৭ উইকেট। আগেরদিন ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেওয়া ইয়াসির শাহ এদিন নিয়েছেন আরও একটি উইকট।

গত বছরের ফ্রেব্রুয়ারির পর এবারই প্রথম টেস্ট জিতল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে মিসবাহ-উল-হকের দল। সিরিজের দ্বিতীয় টেস্ট পরিত্যক্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

১৪ বছর পর পাকিস্তানে গিয়ে বড় হার দ.আফ্রিকার

আপডেট সময় ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১