ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেরই পুরনো ছবি না চিনে স্বামী পরকীয়ায় লিপ্ত সন্দেহে কোপালেন স্ত্রী

আকাশ নিউজ ডেস্ক: 

সম্পর্কের সবচেয়ে বড় শত্রু সন্দেহ। ছোট ছোট অবিশ্বাসের পাথর জমা হতে হতে কখন যে সন্দেহের কঠিন পর্বতে পরিণত হয়, কেউ বলতে পারে না। এর ফলও হয় মারাত্মক। যেমন নিছক সন্দেহের বশে একটি ছবি দেখে স্বামীকে ছুরি দিয়ে কোপালেন মেক্সিকোর লিওনোরা নামের এক নারী। পরে জানা গেল, ছবিটি আদতে তারই যৌবন বয়সের ছিল। ঘটনার তদন্ত করতে গিয়ে হতবাক পুলিশও।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্দেহের বশেই স্বামীর মোবাইল নিয়মিত চেক করতেন মেক্সিকোর ওই নারী। আচমকা সেখানে অল্প বয়সের এক নারীর সঙ্গে স্বামীর ছবি দেখতে পান। এতেই ক্ষেপে ওঠেন। রান্নাঘরের ছুরি নিয়েই স্বামী জুয়ানের ওপর ঝাঁপিয়ে পড়েন। এলোপাথাড়িভাবে কোপ দিতে থাকেন। রক্তাক্ত অবস্থাতেও কোনোমতে স্ত্রীর হাত থেকে ছুরি ছিনিয়ে নিতে সক্ষম হন জুয়ান। তারপরই প্রকাশ্যে আসে আসল সত্য। জুয়ানই লিওনোরাকে জানান, ছবির নারী আসলে তিনিই (লিওনোরা)। ছবিটি সেই সময়ের যখন তারা প্রথম প্রথম প্রেম করতে শুরু করেছিলেন।

জুয়ানের কথা প্রথমে কিছুতেই বিশ্বাস করতে চাননি লিওনোরা। কিন্তু ঠান্ডা মাথায় কথা বলে তাকে ক্ষান্ত করেন জুয়ান। ইতোমধ্যেই, তাদের চিৎকার শুনে পুলিশে খবর দিয়েছিলেন এক প্রতিবেশী। সেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেক্সিকো পুলিশের কর্মকর্তারা। জুয়ানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আর লিওনোরাকে গ্রেফতার করা হয়।

নিজের ছবি নিজেই চিনতে পারলেন না লিওনোরা? এও কি সম্ভব? পুলিশের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জুয়ান জানান, পুরনো ছবিটি একটু এডিট করে ফোনে স্টোর করেছিলেন তিনি। সেই সময় এমনিতেই লিওনোরা অনেকটা রোগা ছিলেন। তাই নিজের ছবি নিজেই চিনতে পারেননি। স্ত্রীর বিরুদ্ধে জুয়ান এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেননি। তবে লিওনোরা মানসিক রোগে আক্রান্ত কি না, তা জানতে মনোবিদের সাহায্য নিচ্ছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজেরই পুরনো ছবি না চিনে স্বামী পরকীয়ায় লিপ্ত সন্দেহে কোপালেন স্ত্রী

আপডেট সময় ১১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১