ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ বেলায় জ্বললেন ইয়াসির, লিড নিয়েও অস্বস্তিতে দ.আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

লিড নিলেও অস্বস্তিতে থেকে করাচি টেস্টের তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ইয়াসির শাহ ও নওমান আলীর ঘূর্ণিতে দিনের শেষদিকে তিন অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারায় প্রোটিয়ারা।

তারমধ্যে দলীয় ১৮৫ রানে দুই উইকেট হারায় সফরকারী দল। এইডেন মার্করাম ও রসি ফন ডার ডুসেনের ফিফটিতে বড় লিডের স্বপ্ন দেখতে থাকা প্রোটিয়ারা দিন শেষ করেছে ৪ উইকেটে ১৮৭ রানে। লিড নিয়েছে ২৯ রানের। তার আগে ২২০ রানে থেমে গিয়েছিল তাদের প্রথম ইনিংস। ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে পাকিস্তান প্রথম ইনিংসে করে ৩৭৮ রান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ৮ উইকেটে ৩০৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে স্বাগতিকরা। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হাসান আলী (২১), নওমান আলী (২৪) ও অপরাজিত থাকা ইয়াসির শাহর (৩৮) ব্যাটে ভর করে আরও ৭০ রান পায় পাকিস্তান।

তার মধ্যে হাসানকে বোল্ড করে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকে পা রাখেন কাগিসো রাবাদা। আগেরদিন ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে একটি রেকর্ডও গড়েন প্রোটিয়া পেসার। টেস্টে ২০০ বা তারচেয় বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবেচেয় বেশি ৪০.৮ স্ট্রাইক রেড রাবাদার।

দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ সাবধানে ব্যাট চালাচ্ছিলেন দুই প্রোটিয়া ওপেনার মার্করাম ও ডিন এলগার। দলীয় ৪৬ রানে তাদের ওপেনিং জুটি ভাঙেন ইয়াসির শাহ। ব্যক্তিগত ২৯ রানে ফেরেন এলগার। এরপর ডুসেনকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন মার্করাম। তাদের মাটি কামড়ানো ব্যাটিং ধৈর্যের পরীক্ষা নিয়েছে পাকিস্তানি বোলারদের।

এবারও দলকে চিন্তার হাত থেকে রক্ষা করেন ইয়াসির শাহ। দিনের শেষদিকে ১৫১ বলে ৫ চারে ৬৪ রান করা ডুসেনকে দ্বিতীয় শিকার বানিয়ে ১২৭ রানের জুটি ভাঙেন তিনি। নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামেন ডু প্লেসিস। তাকেও সাজঘরে ফেরান ইয়াসির শাহ। এরপর ২২৪ বলে ১০ চারে ৭৪ রান করা ওপেনার মার্করামকে আউট করেন নওমান আলী। স্কোরবোর্ডে আর ২ রান যোগ করে তৃতীয়দিন শেষ করে দ.আফ্রিকা।

আগামীকাল চতুর্থদিন শুরু করবেন প্রোটিয়াদের দুই অপরাজিত ব্যাটসম্যান কেশব মহারাজ (০) ও অধিনায়ক-উইকেটরক্ষক কুইন্টন ডি কক (০)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেষ বেলায় জ্বললেন ইয়াসির, লিড নিয়েও অস্বস্তিতে দ.আফ্রিকা

আপডেট সময় ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১