ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডের মতো এবার সিঙ্গাপুরের মসজিদে হামলার পরিকল্পনা, কিশোর আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ঘটনার মতো এবার সিঙ্গাপুরের একটি মসজিদে হামলার পরিকল্পনা করেছিল ১৬ বছর বয়সী এক কিশোর। তবে এরই মধ্যে তাকে আটক করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

জানা গেছে, ক্রাইস্টচার্চ হামলার বর্ষপূতিতে সিঙ্গাপুরের দু’টি মসজিদে হামলা করে মুসলিমদের হত্যার পরিকল্পনা করেছিল এই কিশোর। খবর সিএনএন, আল-জাজিরা ও বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী খুনি ব্রেন্টন ট্যারেন্ট এই কিশোরের অনুপ্রেরণা। সেও ছুরি নিয়ে আক্রমণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচারের পরিকল্পনা করেছিল।

সিঙ্গাপুরের ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট অনুসারে আটক হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হল এ কিশোর। এ আইনে বিনা বিচারে আটক রাখার অনুমতি আছে।

১৬ বছরের ওই সিঙ্গাপুরী বালকের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, সে ভারতীয় বংশোদ্ভূত প্রটেস্টান্ট খ্রিষ্টান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ কিশোর প্রচণ্ড ইসলামবিরোধিতা ও সহিংসতার মোহ থেকে আক্রমণের পরিকল্পনা করে।

বাসার কাছে আসইয়াফাহ মসজিদ ও ইউসুফ ইসহাক মসজিদের হামলার উদ্দেশ্য ছিল তার। বাবার ক্রেডিট কার্ড চুরি করে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার ইচ্ছা ছিল। তার পরিকল্পনা যে কাজ করবে সে বিষয়ে আত্মবিশ্বাসী ছিল এই কিশোর। প্রথমে তার পরিকল্পনা ছিল ট্যারেন্টের মতো রাইফেল ব্যবহারের, পরে ছুরি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। কারণ সিঙ্গাপুরের কড়া আইনের কারণে আগ্নেয়াস্ত্র বিক্রি খুব কঠিন।

মন্ত্রণালয় আরও জানায়, এ পরিকল্পনার সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল না।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় ধরা হয় ক্রাইস্টচার্চ হামলাকে। ২০১৯ সালের ১৫ মার্চ দুটি মসজিদে গুলি করে ট্যারেন্ট ৫১ মুসল্লিকে হত্যা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউজিল্যান্ডের মতো এবার সিঙ্গাপুরের মসজিদে হামলার পরিকল্পনা, কিশোর আটক

আপডেট সময় ০৪:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১